A. নীচের বিবৃতিগুলির মধ্যে কোনগুলি সেট সংঞ্জাত করে আর কোনগুলি সেট সংঞ্জাত করে না তা যুক্তিসহ লেখ। 
  1. পৃথিবীর সকল দরিদ্র মানুষের সেট।
  2. সেই সমস্ত মানুষের সেট যাদের দৈনিক আয় 20 টাকার কম।
  3. সকল হিংস্র পশুদের সেট।
  4. সকল মোটা মানুষের সেট।
  5. অমর মানুষের সমাহার।
  6. Mathematics শব্দের অক্ষরগুলির সেট।
  7. বুদ্ধিমতী সুন্দরীদের সেট।
  8. কোনো বিদ্যালয়ে সকল লম্বা ছাত্রদের সমাহার।
  9. ইংরাজি বর্ণ‌মালায় vowel-দের সেট।
  10. কয়েকটি স্ব‌ভাবিক সংখ্যার সেট।
  11. 1 অপেক্ষা বৃহত্তর এবং 5 অপেক্ষা ক্ষুদ্রতর সংখ্যাদের সেট।
  12. শেষ 10টি অখন্ড সংখ্যার সেট।
  13. শেষ পাচটি স্বা‌ভাবিক সংখ্যার সেট।