A. নীচের বিবৃতিগুলির মধ্যে কোনগুলি সেট সংঞ্জাত করে আর কোনগুলি সেট সংঞ্জাত করে না তা যুক্তিসহ লেখ।
- পৃথিবীর সকল দরিদ্র মানুষের সেট।
- সেই সমস্ত মানুষের সেট যাদের দৈনিক আয় 20 টাকার কম।
- সকল হিংস্র পশুদের সেট।
- সকল মোটা মানুষের সেট।
- অমর মানুষের সমাহার।
- Mathematics শব্দের অক্ষরগুলির সেট।
- বুদ্ধিমতী সুন্দরীদের সেট।
- কোনো বিদ্যালয়ে সকল লম্বা ছাত্রদের সমাহার।
- ইংরাজি বর্ণমালায় vowel-দের সেট।
- কয়েকটি স্বভাবিক সংখ্যার সেট।
- 1 অপেক্ষা বৃহত্তর এবং 5 অপেক্ষা ক্ষুদ্রতর সংখ্যাদের সেট।
- শেষ 10টি অখন্ড সংখ্যার সেট।
- শেষ পাচটি স্বাভাবিক সংখ্যার সেট।